ডিসেম্বরে ফেরার দুঃস্বপ্ন ভুলে যান: কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৩ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইতিহাস বলে, কোনোদিন পতিত স্বৈরাচার এ দেশে ফিরে আসবে না। যারা বলে ডিসেম্বরে আসবে, তারা সেই দুঃস্বপ্ন ভুলে যান। এমন দুঃস্বপ্ন কখনো বাংলার মাটিতে বাস্তব হবে না বলে বক্তব্য রেখেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম।

তিনি বলেন, বিএনপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন স্বৈরাচারের প্রত্যাবর্তন এ দেশে হতে দেওয়া হবে না। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের আর ফিরে আসার সুযোগ নেই। পৃথিবীর ইতিহাস এর বাস্তব সাক্ষী। ষড়যন্ত্রকারীদের কোনো চক্রান্তই সফল হবে না। এ ছাড়া পদধারী কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য স্থানীয় নির্বাচনেও অংশগ্রহণের সুযোগ পাবেন না বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: গাজীপুরে বিতর্কিত যুবদল কমিটি: ধর্ষণ ও মাদকের অভিযোগে অভিযুক্তদের হাতে নেতৃত্ব

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুলাউড়ায় আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। সন্ত্রাসীদের আক্রমণ থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে পারবে। তবে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো পদক্ষেপ নেয়নি। এ জন্য তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক সহসভাপতি আজিজুর রহমান মনির ও আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক বকুল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, বিএনপি নেতা সরোয়ার আলম বেলাল ও জহিরুল ইসলাম খান খসরু।

এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, বিএনপি নেতা সুরমান আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু, সদস্যসচিব সাইফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও ফারহান মুবিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মৌসুম সরকার এবং সদস্যসচিব আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।