সেলফি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় জুবায়ের হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের পুখুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই কর্মচারীর মৃত্যু
নিহত জুবায়ের হোসেনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরের চরাঞ্চল বাঁচামারা এলাকায়।
হাইওয়ে পুলিশ জানান, জুবায়ের হোসেন ও ইসরাফিল হোসেন মোটরসাইকলে যোগে শিবালয় যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় পৌছালে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে জুবায়ের হোসেন ও ইসরাফিল হোসেন সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই জুবায়ের হোসেন নিহত হয় এবং ইসরাফিল হোসেন গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা আহত ইসরাফিল হোসেনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
আরও পড়ুন: রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বিপাকে কৃষক
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।





