কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৪৫ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত, উপজেলা স্কাউট কমিশনার সামছুনন্নাহার বেগম, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ফখর উদ্দীন, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ।

আরও পড়ুন: এসআই হত্যার ঘটনায় আরও ৮ আসামি গ্রেপ্তার

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় আনা এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীর কাছে শিক্ষা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ঝরে পড়া রোধেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তিনি।