মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন

Shahrier Islam Pallab
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জেলার চিকিৎসাঙ্গনে পরিচিত মুখ ডা. মো. জাকির হোসেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্ব পেয়েছেন। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এই চিকিৎসককে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব দেওয়া হয়।

ডা. জাকির হোসেন কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দা। তিনি ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিশু বিশেষজ্ঞ হিসেবে ডা. জাকির হোসেনের জেলার বিভিন্ন এলাকায় পরিচিতি রয়েছে।

আরও পড়ুন: বিএনপি কখনো চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না: মীর সরফত আলী সপু

উল্লেখ্য, বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এরপর তার স্থলে ডা. মো. জাকির হোসেনকে ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়।