প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৩ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই এবং যথাসময়েই সফরটি হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। যথাসময়েই সফর হবে। সফরের সময়সূচি নির্ধারণের বিষয়ে দুই দেশের মধ্যে এখনো ইতিবাচক আলোচনা চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বাংলাদেশের ওষুধে শতভাগ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

ভারতীয় হাইকমিশনার বলেন, সফরটি নিয়ে বাংলাদেশ ও ভারত—দুই দেশই ইতিবাচক অবস্থানে রয়েছে। সবকিছু ইতিবাচকভাবে এগোচ্ছে উল্লেখ করে তিনি এ সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তবে আগামী নভেম্বরেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন—ভারতের গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে সরাসরি সমর্থন জানাননি দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: হরমুজ বন্ধ, বাংলাদেশসহ এশিয়ায় এলএনজি সরবরাহে কাতারের সংকট