ভৈরবে ‘বায়ো জিম নিউটাউন’-এর শুভ উদ্বোধন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ন, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:১৯ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভৈরবের নিউটাউন এলাকায় বৃহস্পতিবার (১ অক্টোবর) আধুনিক শরীরচর্চা প্রতিষ্ঠান ‘বায়ো জিম নিউটাউন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে চেয়ারম্যান ডা. ইমরান মাহমুদ, কো-চেয়ারম্যান ডা. আজহার মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. সাদিয়া পারভীনসহ জিমের পরিচালক, প্রশিক্ষক, সদস্য ও ভৈরবের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ড মেডেলিস্ট ও ন্যাশনাল চ্যাম্পিয়ন শাম্মী নাসরিন।বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অসুস্থ জীবনযাপন থেকে দূরে রাখতে খেলাধুলা ও নিয়মিত ব্যায়ামের প্রতি আগ্রহী করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘সুস্থ দেহ, সুস্থ মন—সুন্দর জীবনের প্রত্যয়’ এই লক্ষ্যকে সামনে রেখে বায়ো জিম নিউটাউন ভৈরববাসীর জন্য স্বাস্থ্যকর ও নিয়মিত শরীরচর্চার একটি নতুন সুযোগ সৃষ্টি করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

আরও পড়ুন: ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ৭ যাত্রী নিহত