তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই: দীনেশ ত্রিবেদী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:২৫ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সফরের তারিখ বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে সফরটি হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষেরই আগ্রহ রয়েছে। ঢাকা-দিল্লি সম্পর্কের বিভিন্ন চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন তিনি। দীনেশ ত্রিবেদীর ভাষ্য, দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে এসব সমস্যা সমাধানের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে ভারতীয় হাইকমিশন শতভাগ কাজ করবে।

আরও পড়ুন: রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন

এদিকে বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ ছিল বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে।