মুন্সীগঞ্জে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

Sadek Ali
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:১৬ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার নাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সীগঞ্জ পৌরসভার গনকপাড়া (কাজীবাড়ি) এলাকার আবুল বাশারের ছেলে মো. রবিন মিয়া (২২) এবং সদর উপজেলার ধামদো পুরহিতপাড়া এলাকার নূর হোসেন বেপারীর ছেলে পলাশ বেপারী (৪২)।

আরও পড়ুন: রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদ মারা গেছেন

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাত ১১টার দিকে নাহাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল মৃত তোতা মিয়া মুন্সী (সাবেক চেয়ারম্যান) এর বাড়ির সামনের পুকুরপাড়ের গলির সড়ক থেকে তাঁদের ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: কেএনএফ প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা