হরিরামপুরে কৃষকদের উদ্যোগে কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
মোহাম্মদ আলী,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:০৬ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে কৃষকদের উদ্যোগে কাবাডি খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার চালা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। চালা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. বিল্টু খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সাইদুর রহমান। খেলার উদ্বোধন করেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম. তৌফিক আজম।

আরও পড়ুন: লালপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি মো. শাকিল মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলমাস মিয়া, উপজেলা যুবদলের সদস্য শিমুল কাজী, উপজেলা কৃষকদল নেতা আব্দুর রাজ্জাক এবং বয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিরাজ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক রফিক দরবেশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন: কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: চট্টগ্রামে সিএনজিচালক গ্রেপ্তার

বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।