কেমন আছেন তানিয়া বৃষ্টি? জানালেন নিজেই

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:২৮ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছোট পর্দায় যার অভিনয়ে মুগ্ধ থাকতো দর্শকবৃন্দ। ব্যস্ত থাকতেন সারাবছরই শুটিংয়ে। কিন্তু মস্তিষ্কের টিউমার যেন সব মুহূর্তেই কেড়ে নিল। ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়লে পুরোপুরি পর্দার বাইরে চলে যান তিনি। অস্ত্রোপচারের মাধ্যমে তানিয়ার টিউমার অপসারণ করা হয়।    

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান তিনি। ৯ মার্চ সেখানে আরও একটি অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: নতুন নাটকে মৌ

শনিবার (৩ অক্টোবর) বিকালে ফেসবুক লাইভে আসেন তানিয়া বৃষ্টি। সেখানে ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। নিজের অবস্থা জানিয়ে তানিয়া বলেন, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমো থেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট হবে। সেটার পর ডাক্তার জানাবে, পরবর্তী চিকিৎসা কী হবে।’

তানিয়া আরও জানান, বর্তমানে তিনি ঢাকার পার্শ্ববর্তী একটি রিসোর্টে রয়েছেন। সেখানে পরিবার নিয়ে ঘুরতে গেছেন। গ্রামীণ আবহে মনটাকে শান্ত করার জন্য এই সফর। এত মাস পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি? সেই প্রশ্নের জবাবই দিলেন তিনি ভিডিও তে। 

আরও পড়ুন: ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

অভিনেত্রীর পোস্টের মন্তব্যঘরে অনেকেই জানতে চেয়েছেন, আবার কবে শুটিংয়ে ফিরছেন তিনি। ভক্তদের এমন প্রশ্নের জবাবও দিয়েছেন তানিয়া।

অভিনয়ে ফেরার পরিকল্পনা জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটক করতে তো চাই। এ মাস থেকেই শুরু করতে চাই। কথাবার্তা চলছে। প্রায় নয় মাস শুটিং করিনি। এখন অনেকটা ভালো আছি। তাই আবার কাজে ফেরার চিন্তা করছি।’