টঙ্গীতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ দোকান
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত প্রেসক্লাব মার্কেটে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: লালমনিরহাটে আগাম শীতের আমেজ, সবজি চাষে ব্যস্ত কৃষক
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মার্কেটটির অধিকাংশ দোকান টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাতের বেলায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





