চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাড়ে ৫ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ

Shahrier Islam Pallab
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৪৭ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অষ্টম দিনে ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ বর্গমিটার কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এ সময় পাঁচ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল নেতৃত্ব দেন চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজায় টানা ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি

অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল বিনষ্ট করা হয়। পাশাপাশি জব্দ করা পাঁচ কেজি ইলিশ মাছ মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়।

মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং অবৈধভাবে মাছ ধরা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: অর্ধ কোটি টাকার হিরোইন সহ ২জনকে আটক করেছে এসআরবি