কুলাউড়া পৌর শ্রমিক দলের সভাপতি মোশারফ, সম্পাদক বাবলু

Shahrier Islam Pallab
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৪৬ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পৌর শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. মোশারফ আলীকে সভাপতি ও মো. আব্দুল জব্বার বাবলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ১৫ অক্টোবর মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম খাঁন ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম স্বাক্ষরিত এক ঘোষণায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: সোনারগাঁওয়ে পারিবারিক বিরোধে বাবা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে জখম