কুমিল্লার স্কুলছাত্রী তাজমিন হত্যা, রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

Sadek Ali
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৫৩ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গ্রেপ্তারের পর কারাগারে থাকা কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা আবেদন করেন কক্সবাজারের আইনজীবী মোহাম্মদ রাশেদ।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে সদর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে আইনজীবী রাশেদ নিশ্চিত করেন রাজুই তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার এনেছিল এবং ধর্ষন করেছে বলে অবহিত করেন। একই সঙ্গে তাজমিনের বয়সের বিষয়টিও জানানোর পর আদালত ধর্ষণ মামলা দায়েরের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।আইনজীবী রাশেদ বলেন, তাজমিনকে যদি রাজু কক্সবাজার না আনতো তাহলে কুমিল্লা যাওয়ার পথে এ ঘটনা ঘটতো না এবং সে কিশোরী তাকে মিথ্যে তথ্য দিয়ে ভালেবাসার অভিনয় করে কক্সবাজারে নিয়ে ধর্ষন করেছে। বিষয়টি হৃদয়ে রক্তক্ষরণ ঘটে এবং বিবেকের তাড়নায় তিনি মামলাটি করেন বলে জানান। আদালতের এই নির্দেশের ফলে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার পথ তৈরি হয়েছে। এখন তদন্তে কী তথ্য উঠে আসে, সেটিই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: রূপগঞ্জ সদর ইউনিয়নে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুম

এরআগে-তাজমিন হত্যাকাণ্ড ঘিরে একের পর এক ঘটনায় তৈরি হচ্ছে নতুন প্রশ্ন। কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজারে আসে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তবে জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে কুমিল্লায় নেয়া নিয়ে তৈরি হয় জটিলতা। কুমিল্লা পুলিশ তাকে নিতে অস্বীকৃতি জানালে, শেষ পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজুকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এঘটনায় কক্সবাজারে সদর থানায় ধর্ষন মামলা দায়ের করা হয় ,অপরদিকে কুমিল্লায় দায়ের করা হয় হত্যা মামলা। কক্সবাজার থেকে আসা কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড হোটেল নুরজাহান থেকে যে সিএনজি অটোরিকশা করে রাত বারটার সময় স্কুল ছাত্রী তার নিজ বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই সিএনজি চালক সুমন তাকে বাসায় না নিয়ে কুমিল্লা চাঁদপুর সড়ক হয়ে লাকসাম এলাকার বিজরা বাজার দিয়ে লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি দানি জমিতে ধর্ষন করে হত্যা করে ওই ছাত্রীর হাতে থাকা মোবাইলটি নিয়ে চালক সুমন তার সিএনজি অটোরিকশাটি সেখানে পেলে পালিয়ে যায়। পরে লালমাই থানা পুলিশ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে  নিয়ে যায়। কুমিল্লা,জেলা গোয়েন্দা  পুলিশ চট্টগ্রাম থেকে চালক সুমন কে গ্রেপ্তার করে, পরে সুমন পুলিশের কাছে ও আদালতে হত্যার কথা স্বীকার করেন সেই সূত্রপাত ধরে কুমিল্লা পুলিশ ও কক্সবাজার পুলিশ কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসা বাদে হত্যাকাণ্ডের ও স্কুল ছাত্রী কক্সবাজার যাওয়া নিয়ে বিভিন্ন রহস্য বেরিয়ে আসে।

রিয়াজ উদ্দিন রাজু স্কুল ছাত্রী তাজমিনের সম্পর্কের পূর্বে সে পরিচয় দিত মুঠো ফোনে রিয়াজ কক্সবাজার কলাতলী এলাকা একটি বিলাসবহুল হোটেল মালিকের ছেলে, রিয়াজের পোশাক আশাক, দামি মোটরসাইকেলের ছবি ফেসবুকে ও তাজমিনকে প্রেরণ করেন সেই সূত্র ধরে অবলা স্কুলছাত্রী বিশ্বাস করেছিল রিয়াজ উদ্দিন রাজু কোটিপতির সন্তান সেই বিশ্বাসেই তার কাল হয়ে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছে। রাজু,বর্তমানে কক্সবাজার জেলহাজতে। তাহলে কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজু কি এই হত্যাকাণ্ডে ফেঁসে যাচ্ছেন?

আরও পড়ুন: সৌদি আরবে নজরুলের মৃত্যুদণ্ড, বাড়িতে আপন ফুফুর মৃত্যু, যা জানা গেল