সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

Sadek Ali
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ১:১২ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:৩৫ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দুলু মিয়া (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল মিয়া (২৩) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা। 

আরও পড়ুন: অবরোধকারীদের সঙ্গে গোলাগুলি, সেনা পাহারায় সাজেক ছাড়লো ৩ হাজার পর্যটক

গ্রেপ্তারকৃত দুলু মিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া দালালপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নওশের আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় রাত ১০টা ৫০ মিনিটের দিকে লাল চামার বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাটি কাপাসিয়া দালালপাড়া গ্রামে মশিউর রহমানের দোকানের সামনে পাকা সড়কে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

আরও পড়ুন: সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ দুলু মিয়াকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৩ দশমিক ৫ গ্রাম যার বাজার মূল্য ১০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারা ও ৪১ ধারায় মামলা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত দুলু মিয়াকে আদালতে সোপর্দ করা হয়। 

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।