অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কুলাউড়া বিএনপির সাবেক আহবায়ক রেদওয়ান খান
ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহবায়ক রেদওয়ান খান অসুস্থ হয়ে সিলেটের পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৪ নভেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে কুলাউড়া থেকে সিলেটে নেওয়া হয়। পরে তাকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।
রেদওয়ান খান দীর্ঘ রাজনৈতিক জীবনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহবায়ক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব-২ হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: আটগ্রাম নালুহাটিতে ৫০ মিটার বেড়িবাঁধ ধস, শুকনো মৌসুমেই সংস্কারের দাবি স্থানীয়দের





