ব্রিতে নবান্ন উৎসব উদযাপন

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:১২ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ধান কেটে, বেলুন উড়িয়ে পিঠা উৎসব ও অলোচনা সভার মধ্য দিয়ে সোমবার (পহেলা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।

সকালে ব্রির প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে নবান্ন উৎসবের উদ্বোধন করা হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ ব্রি ক্যাম্পাসের গবেষণা মাঠে ধান কর্তন উৎসবে অংশ গ্রহণ করেন। ধান কর্তনের পর একটি বর্ণাঢ্য নবান্ন উৎসব শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ব্রির সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

আরও পড়ুন: গণভোট অবৈধ হলে সরকারও বৈধ নয়’— মামুনুল হক

এ ছাড়া নবান্ন উৎসবের উপর ব্রি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে নবান্ন উৎসব উদ্যাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রির ধান ভিত্তিক খামার ব্যবস্থাপনা বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান এবং নবান্ন উৎসব ১৪৩৩ উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ইব্রাহিম, ফলিত গবেষণা বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং নবান্ন উৎসব উদ্যাপন কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল প্রমুখ।

এ ছাড়া নবান্ন উৎসব উদ্যাপনের অংশ হিসেবে ব্রি মিলনায়তনের সামনে পিঠা উৎসবের আয়োজন করা হয় এবং ব্রির সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে পিঠা ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।

আরও পড়ুন: আলু উৎপাদন ও গবেষণার অগ্রগতি দেখতে বিএআরআই পরিদর্শনে আন্তর্জাতিক আলু কেন্দ্রের প্রতিনিধিদল