সোনারগাঁয়ে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পদধারী ৯ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান,
আরও পড়ুন: গণভোট অবৈধ হলে সরকারও বৈধ নয়’— মামুনুল হক
সোনারগাঁ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া, সোনারগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কালাম,সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য মঞ্জুর হোসেন,নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আফজাল হোসেন বকুল, সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান, সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কাদির, সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুসা মিয়া খোকন ও কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রমিজ। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





