ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্বে শাকিল-ফরহান-সুজা
জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ মহানগর এবং ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন
ময়মনসিংহ মহানগর যুবদলের ছয় সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে মহানগর যুবদলের সভাপতি জোবায়ের হোসেন শাকিল ও মিনহাজুল ইসলাম রাসুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তানভীরুল আহমেদ রবিন, যুগ্ম সম্পাদক মো. শওকত জাহান কোয়েল ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শরিফুল ইসলাম শিপুকে।
ময়মনসিংহ দক্ষিণ জেলার ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আবু সাইদ ফরহান ও সাধারণ সম্পাদক করা হয়েছে নাইমুল করিম লুইনকে। এ ছাড়া কমিটিতে সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সামছুল ইসলাম রাসেল ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মুনতাসির মনিরকে।
আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সুজাউদ্দৌলা সুজা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কমিটিতে সিনিয়র সহসভাপতি রবিউল করিম বিপ্লব, সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নিহাদ সালমান ডুনন ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রায়হান শরীফ হলুদকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন করেন। আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ময়মনসিংহ মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা আলাদাভাবে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।





