আদালতে প্রতারক অসিতের নামে অর্থ আত্মসাতের মামলায় ওয়ারেন্ট
বগুড়া জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর আমলি বিজ্ঞ আদালতে প্রতারক অসিতের নামের অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে বিজ্ঞ আদালত কতৃক তার নামে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায় যে, বাদীর কয়েক বছর পূর্বে নওগাঁ বদলগাছি থানার সাগরপুর গ্রামের অমল চন্দ্র শীলের ছেলে অসিম চন্দ্র শীলের সহিত পারিবারিক ভাবে ধর্মীয় রীতি-নীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে অসিম চন্দ্র শীল ও তার সহোদর অসিত কুমার শীল এরমধ্যে অর্থ সম্পত্তির বিষয় নিয়ে পরিবারের মধ্যে শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব ও কলহ। সেই সূত্র ধরে অসিত কুমারসহ পরিবারের লোকজন অসিম চন্দ্রের উপর অমানবিক অত্যাচার, শারীরিক নির্যাতন ও মারপিট করে। এক পর্যায়ে অসিম চন্দ্র বিষ পান করে আত্মহত্যা করতে বাধ্য হয়। বাদীর স্বামী তার মৃত্যুর পর, দেড় বছরের রেখে যাওয়া কন্যা সন্তান ও তার স্ত্রীর উপরও শুরু করে আসামিগণ অমানবিক অত্যাচার নির্যাতন। যার ফলে তার স্ত্রী পপি রানী বাঁচার তাগিদে সন্তানসহ বাবার বাড়ি এসে অবস্থান নেয়। অতঃপর উভয় পরিবারের মধ্যে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে পারিবারিক/সামাজিক (ঘরোয়া বৈঠক) ভাবে আপোষ মীমাংসা হয়।
আরও পড়ুন: মজুরি আন্দোলনে গার্মেন্ট শিল্পে স্থবিরতা
স্বামীহারা পপি রানী ও তার সন্তানের ভবিষ্যৎ জীবন পরিচালনা ও ভরণ পোষণের জন্য অমল চন্দ্র শীল (শশুর) ও তার ছেলে অসিত কুমার শীল (দেবর) সাক্ষীগনের উপস্থিতিতে জনসম্মুখে লিখিত ভাবে ভুক্তভোগীদেরকে এককালীন ১৬ লক্ষ টাকা প্রদানের অঙ্গীকার করে। কিন্তু অঙ্গীকারটি দীর্ঘ এক বছর সময় অতিবাহিত হলেও আজ নয় কাল, কাল নয় পরশু বলে, কালক্ষেপণ করতে থাকে, ভুক্তভোগী বিধবা নারী ও তার সন্তান অদ্যবধি তা পায় নাই। অতঃপর বাদী বগুড়া হতে নওগাঁ বদলগাছি থানার মিঠাপুর ইউনিয়ন পরিষদে তার কন্যা সন্তানের জন্ম নিবন্ধন করতে যায়। পথিমধ্যে ফেরার পথে উক্ত আসামিগণ সাগরপুর বাজারে থেকে বাদীকে মারপিট করে দেড় বছরের শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে যায়। বাদী নিরুপায় হয়ে বদলগাছী থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করে।
পরবর্তীতে উক্ত থানা পুলিশ কতৃক ২৭শে অক্টোবর আসামিগণের নিকট থেকে উদ্ধার করে বাদীকে বুঝিয়ে দেয়। পরবর্তীতে গত ২৯শে অক্টোবর উক্ত আসামিগণ বাদীর বাড়িতে সন্তানকে দেখতে এসে কোলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাদী উক্ত আসামিগনের নিকট অঙ্গীকারকৃত ১৬ লক্ষ টাকা দাবি করলে এবং সন্তানকে নিয়ে যাওয়ার বাধা নিষেধ করে। উক্ত আসামিগণ বাদীকে সন্তান এবং টাকার স্বাদ মিটিয়ে দেবো। প্রয়োজনে মামলা মোকদ্দমা দিয়ে জেলের ভাত খাওয়াবো। এমনকি খুন জখম করবে বলে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
আরও পড়ুন: গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর পুলিশ বক্স ও এপিসি
পরবর্তীতে বাধ্য হয়ে বগুড়া সদর থানার মহানগর এলাকার বউবাজার নাটাইপাড়ার গোবিন্দ চন্দ্র শীলের মেয়ে পপি রানী শীল বিজ্ঞ আদালতে গত (১৫ই নভেম্বর) রবিবার বাদী হয়ে তিন জনকে আসামি করে একটি প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর মামলা দায়ের করেছে। সেই সাথে বিজ্ঞ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (হাকিম) মামলাটি আমলে নিয়ে সকল আসামিগণের নামে আদালত কতৃক গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছে। উক্ত ওয়ারেন্ট ভুক্ত আসামীরা হলেন নওগাঁ বদলগাছি থানার সাগরপুর গ্রামের মৃত রাধাকান্ত শীলের ছেলে অমল চন্দ্র শীল (বাদীর শশুর) এবং তার ছেলে অসিত কুমার শীল (বাদীর দেবর) ও দিনাজপুর হাকিমপুর থানার চন্ডিপুর হিলি বাজার (চন্ডিপুর) গ্রামের স্বপন সরকারের ছেলে রুদ্র সরকার (বাদীর ভাগিনা)।





