কেন্দুয়ায় বাংলা সাহিত্যাকাশের নক্ষত্র ড. হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী পালন

Shahrier Islam Pallab
আব্দুল হাই সেলিম, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
শ্রদ্ধাঞ্জলি, র‍্যালি, আলোচনা সভা, বৃত্তি ও সনদপত্র প্রদানের মধ্যদিয়ে নন্দিত কথাসাহিত্যিক বাংলা সাহিত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র ড. হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে শুরু হলে শেষ হয় বিকেলের দিকে। ড. হুমায়ুন আহমেদের জন্মভূমি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে নিজহাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।

বাংলা সাহিত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র ড. হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩ আসনের এমপি ও শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এডহক কমিটির সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালী।

প্রধান অতিথি বলেন, ড. হুমায়ুন আহমেদ একজন শিক্ষক, নন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতাসহ বহু গুণের অধিকারী ছিলেন। তাঁর লেখায় বাস্তবচিত্র ফুটে উঠতো। তিনি বেঁচে নেই কিন্তু তার লেখার মাধ্যমে সবার মাঝে চিরদিন অমর হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, ড. হুমায়ুন আহমেদ নিজ হাতে নিজ গ্রাম কুতুবপুরে গড়ে তুলেছিলেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ যা জেলায় এসএসসি পরীক্ষায় বেশ কয়েকবার প্রথম স্থান অধিকার করেছে। ইতিমধ্যে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে কলেজে রুপান্তরের দ্রুত কাজ চলছে হয়তো খুব দ্রুত হয়ে যাবে। বিদ্যালয়ের সংযোগ রাস্তা, চতুর্দিকে দেয়াল নির্মাণের কাজ দ্রুত শুরু হবে, ছাত্র-ছাত্রী  নিবাসেরও চেষ্টা চলছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, গন্ডা ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি এমপি পত্নী জাহানা আফরোজ ও দেশবরেণ্য কিচ্ছাপালা গায়ক কদ্দুস বয়াতি।

ড. হুমায়ুন আহমেদ ১৯৪৮ ইং সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ২০১২ ইং সনের ১৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় আমেরিকার নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন।