কালিয়াকৈরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

Shahrier Islam Pallab
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৯ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাককর্মীকে (২০) জোরপূর্বক আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার  করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার  করা হয়। এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছে বলে জানা গেছে। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন-পাবনা জেলার সাঁথিয়া থানার দাঁতালপুর গ্রামের আজহার শেখর ছেলে বাছেদ মিয়া (৪০), টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার সিরাজকান্দি গ্রামের মাজম আলীর ছেলে  সোলেমান হোসেন (৫৪),ও বগুড়া জেলার  নন্দীগ্রাম থানার ইউনুস মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩৪)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে ওই নারী রতনপুর রেলস্টেশন এলাকায় একই কারখানার সুপারভাইজার ইমন হোসেনের সঙ্গে  বেড়াতে যান। সেখানে তাদের  সাথে কথাবার্তার একপর্যায়ে পাঁচ থেকে ছয়জন যুবক তাদের পাশের একটি জঙ্গলে নিয়ে আটকে রাখেন। এ সময় তাদের মারধর করে এবং ২০ হাজার টাকা দাবি করেন তারা। এ সময় সুপারভাইজার  ইমন হোসেন পালিয়ে যায়। পরে ওই নারীকে চারজন মিলে  ধর্ষণ করেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে ওই নারী আত্মরক্ষার জন্য দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের সদস্যদের খবর দিলে রাত ১০টার দিকে স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। পরবর্তীতে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার  করা হয়। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি  ( তদন্ত)  মোঃ সাইফুল ইসলাম জানান, দলবদ্ধ  ধর্ষণের ঘটনা  সত্য। নারীকে নিয়ে বেড়াতে যাওয়া সুপারভাইজার ইমন হোসেন ধর্ষণের ঘটনার জড়িত থাকার বিষয়টি  তদন্তাধীন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে জানান , এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা   হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।