বগুড়ায় ইসলামিক স্টাডিজ গ্রুপের সমন্বয় সভা অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৩৬ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় ইসলামিক স্টাডিজ গ্রুপের কার্যনির্বাহী পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা কার্যক্রম আরও গতিশীল করা, স্কুল-কলেজ ও মাদ্রাসায় ইতিবাচক উদ্যোগ সম্প্রসারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ৬ষ্ঠ সভায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখাসহ মাঠপর্যায়ে ইভেন্টের ব্যবস্থাপনা তদারকির পরামর্শ দেন বক্তারা। সভাপতিত্ব করেন বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের সভাপতি ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি নির্বাহী কমিটির প্রধান হিসাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেন। 

আরও পড়ুন: মঠবাড়িয়া বিআরডিবি অফিসে দুর্বৃত্তদের আগুন, মাইক্রোবাস ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত

উপস্থিত ছিলেন গ্রুপের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ আফহাল হোসেন, কার্যনির্বাহী সদস্য এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, মুফতি মাওলানা আব্দুল কাদের, মাহফুজুল হক, মনোয়ার হোসেন পুটু, আব্দুল হান্নান, মাওলানা রুহুল আমিন, ইসলাফিল হোসেন, রেজাউল হাসান রানু, আব্দুল আজিজ, তোফায়েল আহম্মেদ তপু। 

সমন্বয় সভা সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের কল্যাণ ও তহবিল গঠন করে অসচ্ছল বা অসুস্থ্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান বিষয়ে আলোচনা হয়। বিতর্ক প্রতিযোগিতা, কেরাত, হামদ-নাত প্রতিযোগিতা, খেলাধুলার আয়োজন করাসহ সমসাময়িক সমস্যা সমাধানে পরামর্শ দেন সদস্যরা। ইসলামের ইতিহাস, ইসলামী অর্থনীতি বা ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন কর্মশালা ব্যবস্থা করা, সব কর্মসূচি বাস্তবায়ন, সভার কার্যবিবরণী সংরক্ষণ, কাজের বণ্টন ও আয়-ব্যয়ের হিসাব সংক্রান্তে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: হরিরামপুরে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮ খামারির মাঝে বকনা বাছুর বিতরণ