সাভারে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, উদ্ধার বাস ও মিছিলের সরঞ্জাম

Sadek Ali
সাভার (আশুলিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:১০ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারে মশাল মিছিল থেকে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সাভারে রাতে মশাল মিছিল বের করার সময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়ীয়া এলাকায় সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯ টার দিকে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ব্যানারে কয়েকজন নেতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়ী এলাকায় জড়ো হন। পরে তারা মশাল মিছিল বের করেন। এ সময় তাদের সাথে হানিফ পরিবহনের নকল টিকার লাগানো একটি বাস ছিলো বলে জানা গেছে। মিছিলটি চলাকালে সেখানে অভিযান চালায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

অভিযানকালে মিছিল থেকে ৫ জন ছাত্রলীগ নেতাকর্মীকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

এদিকে সন্ধ্যার পর মহাসড়কের পাশে মশাল মিছিলের ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে তৎপরতা চালায়।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের পরিচয় যাচাই এবং মিছিলের উদ্দেশ্য ও সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।