ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ

Any Akter
বাংলাবাজার পত্রিকা
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৩৫ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, “আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।”

আরও পড়ুন: বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ফখরুল কন্যা

তিনি আরও জানান, সরকারের বিভিন্ন কার্যক্রমের ওপর নজরদারি, নীতিগত সমালোচনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিকল্প প্রস্তাব উপস্থাপন করাই হবে এই ছায়া মন্ত্রিসভার প্রধান লক্ষ্য।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিরোধী দল বা রাজনৈতিক শক্তির পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা গঠন গণতান্ত্রিক চর্চার একটি অংশ। এর মাধ্যমে সরকারের কর্মকাণ্ডের সমান্তরাল মূল্যায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি কাঠামো তৈরি হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জ এলজিইডিতে নির্বাহী প্রকৌশলী নিয়োগে তিন এমপির একরকম ডিও নিয়ে প্রশ্ন

এনসিপি কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে দলীয় সূত্র বলছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।