ঢাবিতে শুরু হচ্ছে 'আমার ভাষার চলচ্চিত্র' উৎসব

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হতে যাচ্ছে 'আমার ভাষার চলচ্চিত্র' উৎসব।  জহির রায়হানের 'কখনো আসেনি' ছবিটি প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠবে এই উৎসবের ২২তম আসরের। এই উৎসব চলবে আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি। উৎসবে নির্বাচিত ছবিগুলো নির্ধারিত মূল্যে টিকিটে দেখা যাবে।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২১টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
উৎসবের প্রথমদিন (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রদর্শিত হবে জহির রায়হানের ‘কখনো আসেনি’। এদিন দুপুর ১টায় প্রদর্শিত হবে তারেক মাসুদের ‘অন্তর্যাত্রা’। বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে প্রসুন রহমানের ‘ডিয়ার সত্যজিৎ’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে শ্যাম বেনেগাল নির্মিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘মুজিব’।