নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে নিহত ২
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ইস্টার্ন ব্যাংকে এসির কমপ্রেসর বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাঁচপুর মেঘা কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মতিঝিলের জীবন বীমা টাওয়ারে পুনরায় অগ্নিকাণ্ড: আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা রাফি (২২)।
আরও পড়ুন: আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
তিনি জানান, দুপুরে কাচঁপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কমপ্রেসরে মেরামতের কাজ চলাকালীন সময়ে তুহিন ও রাফি বিস্ফোরণে দগ্ধ হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।





