কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুইজন নিহত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:৫৩ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কামরাঙ্গীরচর থানার সিলেট্যা বাজার এলাকায় গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা হলেন- নাদিম (৩৫) ও মাসুদ (২৯)। এ ঘটনায় সোহাগ (২৮) নামের একজন আহত হয়েছেন।নিহত ও আহতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, তারা এলাকার সন্ত্রাসী ছিলেন।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নাদিম ও মাসুদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোহাগকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ঢাকার উত্তরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, সিলেট্যা বাজার এলাকায় গণপিটুনিতে তিন সন্ত্রাসী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া একজন চিকিৎসাধীন। নিহত ও আহতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে। রাতে মামলার বাদীকে তারা হুমকি ধামকি দিচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা তিনজনকে গণপিটুনি দেন। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, এলাকার সন্ত্রাসী। রাজধানী লালবাগের শহীদনগরে থাকতেন।