জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
দেশের সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ। রাজশাহী একটি স্মার্ট শহর। গ্রীন অ্যান্ড ক্লিন সিটি নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে সকল স্তরে কাজ করছে আরএমপিসহ জেলার বিভিন্ন থানা পুলিশ। সর্বপরি মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন আইজিপি মো. আলি হোসাইন ফকির।
শুক্রবার বিকেল ৫টার সময় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আরএমপি সদর দপ্তরে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্প্রতি জাতীয় নির্বাচনে পুলিশ তার কর্মদক্ষতার প্রমাণ দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে তার স্বাধীন চেতনায় কাজ করতে দিতে হবে।
আরও পড়ুন: বিজিবি-বিএসএফ সম্মেলন নিয়ে বিভ্রান্তি, সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যু জেআরডিতে অন্তর্ভুক্ত
দেশের সার্বিক শান্তি বজায় রাখতে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী কাজ করছে। কিন্তু বেশির ভাগ কাজ করতে হয় পুলিশকে। দেশের মধ্যে কোন ধরনের অরাজকতা, কিশোর গ্যাং, মাদকসহ কোন ধরনের অন্যায়কে পশ্রয় দেওয়া হবে না। তবে সার্বিক শান্তি ফিরিয়ে আনতে সকল স্তরের জনগণকে পুলিশের সঙ্গে কাজ করতে হবে বলে জানান আইজিপি।
ওই সময় আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সীমান্তজুড়ে বিএসএফের ধারাবাহিক পুশ-ইন তৎপরতা, একের পর এক প্রতিরোধে বিজিবি





