খুলনা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমানের যোগদান
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান দায়িত্বভার গ্রহণ করেছেন। গত ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়।
বুধবার এই বদলি নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিনি বরিশাল রেঞ্জের দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট হস্তান্তর করে খুলনা রেঞ্জ কার্যালয়ে যোগদান করেন। বুধবার সকালে ডিআইজি মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। এ সময় তিনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন





