বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সাত মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পর বুধবারও মূল্যবান এই ধাতুর দামে আরও পতন হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতি-সংক্রান্ত নতুন উদ্বেগের কারণে বাজারে চাপ বেড়েছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব পড়েছে।
আরও পড়ুন: আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ সহজ হবে ডিজিটাল লেনদেন
বুধবার গ্রিনিচ সময় রাত ১টা ১২ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮১ দশমিক ৬৯ ডলারে নেমে আসে। আগের দিন স্বর্ণের দাম গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।
অন্যদিকে, আগস্ট মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়: বাংলাদেশ ব্যাংক
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশার পরিবর্তনের কারণে আগামী কিছুদিন স্বর্ণবাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।





