উত্তরার ডিসিসহ ডিএমপির তিন ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:২৩ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) জারি করা এক অফিস আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: গুলশান থানার নতুন ওসি আবু জায়েদ বনানীতে সালাউদ্দিন

সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মির্জা তারেক আহমেদ বেগকে গোয়েন্দা-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন পদে ব্যাপক রদবদল

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন পদায়ন অবিলম্বে কার্যকর হবে। ডিএমপির কর্মকর্তাদের বর্তমান তালিকাতেও রেজাউল করিম ও মির্জা তারেক আহমেদ বেগের সংশ্লিষ্ট দায়িত্বের তথ্য রয়েছে।