কবিতা- “মায়ের কোলে”

Any Akter
মুনছুর আলী সিকদার
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৬:৪৯ পূর্বাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৪
মুনছুর আলী সিকদার । ছবিঃ সংগৃহীত
মুনছুর আলী সিকদার । ছবিঃ সংগৃহীত

মায়ের কোলে

মাগো আমায় হাত বাড়িয়ে, 
নাও না তোমার কোলে। 
আমি যে তোমার ছোট্ট সোনা,
কত আদরের ছেলে।
ভুলবো না মা কখনও আমি, 
তোমার ভালোবাসা। 
সারাজীবন রাখবো মনে, 
এইটা আমার আশা। 
কেমন করে ভুলবো মাগো, 
বলো না আমায় তাই। 
গভীর রাতে কেঁদে উঠলে, 
বুকে দিয়েছো ঠাই।
কেমন করে ভুলবো তোমায়,
এতো আদর পেলে।
মাগো আমায় হাত বাড়িয়ে,
নাও না তোমার কোলো।