অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:২০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অগ্রণী ব্যাংক পিএলসি’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের সংগঠন অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংক পিএলসি’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের অংশগ্রহণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন: আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণে

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ও অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ। সভা সঞ্চালনা করেন মো. আবু সোহেল।

সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. আব্দুল জিলানী আহ্বায়ক এবং কৃষিবিদ মো. নাহিয়ান হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন: রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীর।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা অগ্রণী ব্যাংকের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, পেশাগত কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ কর্মকর্তাদের ন্যায্য অধিকার, কল্যাণ ও পেশাগত স্বার্থ সংরক্ষণে কাজ করবে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।