বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা, চারুকলা এলাকায় নজরদারি জোরদার
পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই চারুকলা অনুষদ ও আশপাশের এলাকায় তল্লাশি, ব্যারিকেড এবং নিয়ন্ত্রিত প্রবেশ নিশ্চিত করা হয়েছে। শোভাযাত্রায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও দর্শনার্থীদের পরিচয়পত্র যাচাই করে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রমনায় আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ-বর্ষবরণ
বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, ডিবি, র্যাব ও সোয়াট সদস্যরা মোতায়েন রয়েছেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও ভিড়ের মধ্যে অবস্থান নিয়ে নজরদারি করছেন।
নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চারুকলা অনুষদ, দোয়েল চত্বর, টিএসসি ও আশপাশের এলাকায় টহল বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: উৎসবমুখর আয়োজনে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩’ সম্পন্ন
এদিকে সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা শুরু হয়েছে। চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি শাহবাগ থানা-র সামনে গিয়ে ইউটার্ন নিয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে।
উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান জনমনে স্বস্তি ফিরিয়েছে।





