শাহ আমানত বিমানবন্দরে উমরা হজ্বের মোয়াল্লেমের কাছ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ গোপন সূত্রের ভিত্তিতে এক উমরা হজ্বের মোয়াল্লেমের কাছ থেকে ৫০ লাখ টাকার সমমূল্যের স্বর্ণ উদ্ধার করেছে। আজ সকালে, ৯:৩৫ টার দিকে, এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম আন্তর্জাতিক আগমনী ৩ নং গেইট দিয়ে বের হওয়ার সময় এক যাত্রীর কাছ থেকে ৪০০ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকার আটক করে।
যাত্রীর নাম শাহিন আল মামুন, পাসপোর্ট নম্বর A-12777893, এবং তার বাড়ি রাঙ্গামাটি, চট্টগ্রামে। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-136 ফ্লাইটে জেদ্দা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।
আরও পড়ুন: জর্ডানে চাকরির নামে প্রতারণা: সিআইডির অভিযানে তিনজন গ্রেফতার, ৫৫ পাসপোর্ট জব্দ
কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৫০,৬৯,২০০/- টাকা, যা বাজুসের তথ্যানুসারে প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ১২,৬৭৩/- টাকা। স্বর্ণটি ডিএমমূলে আটক করা হয়েছে এবং এটি কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
২২ ক্যারেট স্বর্ণালংকার: ৪০০ গ্রাম মোট বাজারমূল্য: ৫০,৬৯,২০০/- টাকা রাজস্ব আয়: ৫০,৬৯,২০০/- টাকা। আটক যাত্রী শাহিন আল মামুন স্বর্ণালংকারটি তার হাতব্যাগ ও প্যান্টের পকেটে বহন করছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন: দিন-দুপুরে গোলাগুলি, খুন হচ্ছে একের পর এক; বাড়ছে জনমনে আতঙ্ক





