মাদক বিরোধী অভিযানে ব্যবসায়ী গ্রেফতার

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৯:৩৭ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সোনাগাজী মডেল থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী জসিম ও তার সহযোগী নুরুল আফসারকে গ্রেফতার করেছে।

গতকাল ২৭ জুলাই রাতে থানার অফিসার ইনচার্জ বায়েজীদ আকনের নেতৃত্বে সদর ইউপির মধ্য সুজাপুরে মাদক ব্যবসায়ী জুয়েল, চরচান্দিয়া ইউপির মোহাম্মদপুরে মাদক ব্যবসায়ী জসিম এবং চেয়ারম্যান পাড়ার মাদক ব্যবসায়ী মিয়াসাব এর আস্তানায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: গুলশানে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক

এ সময় উক্ত স্থানসমূহ থেকে ইয়াবা এবং পাইপ, ফয়েল পেপারসহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়া রেজিস্ট্রেশনবিহীন ০২টি মোটরসাইকেল আটক করা হয়।

গ্রেফতারকৃত জসিম মোহাম্মদপুর গ্রামের জেবল হকের পুত্র এবং নুরুল আফসার কোম্পানীগঞ্জ থানার চর হাজারী গ্রামের নূর করিমের পুত্র।

আরও পড়ুন: অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ২

উল্লেখ্য, উক্ত জসিমের বিরুদ্ধে ০৪টি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।