প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট, ড. আরিফ চৌধুরী গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৩০ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে ড. আরিফ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা করে। অভিযোগ রয়েছে, তিনি নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে মিথ্যা গেজেট প্রকাশ করে প্রতারণা করে আসছিলেন।

আরও পড়ুন: অনলাইন জুয়া ও অর্থপাচার: টাঙ্গাইলে আরও ৪ জন গ্রেপ্তার

এ বিষয়ে বিস্তারিত জানাতে রোববার (২২ মার্চ ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে ব্রিফিং করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা সংক্রান্ত অভিযোগে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য ব্রিফিংয়ে জানানো হবে।

আরও পড়ুন: কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ: চক্রের ০২ সদস্যকে গ্রেফতার