ঢাবি কেন্দ্রীয় মসজিদে ভিসির ঈদের নামাজ আদায়

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:০০ অপরাহ্ন, ২৮ মে ২০২৬ | আপডেট: ১০:২৮ অপরাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয়। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে তিনি অংশ নেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীও জামাতে শরিক হন।

আরও পড়ুন: জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছাত্রদলের তিন নেতাকে অব্যাহতি

নামাজ শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

উপাচার্য বলেন, ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের সার্বিক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন: বাংলাদেশে শিশু সুরক্ষা জোরদারে ঢাবিতে চালু হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রাম