রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ১২:১৩ অপরাহ্ন, ২১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে বলেছেন  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

মঙ্গলবার (১৯ মে) মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে পাশের ফ্লাটে নৃশংসভাবে হত্যা করা হয়।


আরও পড়ুন: শিশুর প্রতি এই নিষ্ঠুরতা আর কত দিন