টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

Any Akter
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ৭:৪৫ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুজন ব্যক্তি ও দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে তিন ইউনিটে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তির আবেদন শুরু ১২ মার্চ

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, নেতৃত্বে আসতে পারেন যারা