ঢাবি উপাচার্যের সঙ্গে কটনকানেক্ট সিইও’র সৌজন্য সাক্ষাৎ, গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ১০:২১ অপরাহ্ন, ০৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যভিত্তিক সামাজিক উদ্যোগ CottonConnect Limited-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) Alison Ward।

মঙ্গলবার (৫ মে) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে কটনকানেক্টের পরামর্শক ড. মো. ফরিদ উদ্দিনসহ প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন এবং অধ্যাপক ড. মো. জসীম উদ্দিনও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আইএসডি অ্যালামনাই সামিট ২০২৬, তরুণ উদ্যোক্তাদের জন্য অভিজ্ঞতার মঞ্চ

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রমের উন্নয়ন, টেকসই কৃষি ও পরিবেশসংক্রান্ত গবেষণায় সহযোগিতা এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ এবং কটনকানেক্ট লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন এবং সিইও অ্যালিসন ওয়ার্ড।

আরও পড়ুন: ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আফতাব আলম খানের ইন্তেকাল, উপাচার্যের শোক

জনসংযোগ দফতর জানায়, এ উদ্যোগের মাধ্যমে টেকসই তুলা উৎপাদন, পরিবেশবান্ধব কৃষি চর্চা এবং গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে উঠবে।