জবির ক্লাসকক্ষে আপত্তিকর অবস্থায় টিকটক, বহিষ্কার ২ নবীন শিক্ষার্থী

Any Akter
আরাফাত চৌধুরী, জবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ৫:৪১ পূর্বাহ্ন, ২১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ক্লাসকক্ষে অন্তরঙ্গ অবস্থায় টিকটক করার অভিযোগে দুই নবীন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

ফেসবুক পোস্টে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আইন এবং সমাজকর্ম বিভাগের দুই শিক্ষার্থীকে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: ব্রিটিশ কাউন্সিলের নতুন অবস্থানপত্র, ভাষা সংবেদনশীল শিক্ষা ব্যবস্থার ওপর জোর

উল্লেখ্য, গত ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি ক্লাসকক্ষে উভয় শিক্ষার্থীকে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন এবং শান্তি শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে প্রশাসন উভয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।

আরও পড়ুন: সংবাদ প্রকাশে বাঁধা, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হৃদয়ের নেতৃত্বে সাংবাদিককে মারধর