ইউরোপভিত্তিক আন্তর্জাতিক সংগঠন আইএপিএসের বিশেষ সদস্য নির্বাচিত ঢাবি শিক্ষার্থী ফাতিন ইশরাক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতিন ইশরাক ইউরোপভিত্তিক আন্তর্জাতিক সংগঠন International Association of Physics Students (IAPS)-এর বিশেষ সদস্য (Special Member) হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিশ্বব্যাপী পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলা, বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে কাজ করে আইএপিএস। সংগঠনটির বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন: কিডনি জটিলতায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
জানা গেছে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৫০ জন বিশেষ সদস্য আইএপিএসের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলের পদার্থবিজ্ঞান বিভাগের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী এ আন্তর্জাতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।
ফাতিন ইশরাকের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, আইএপিএসের বিশেষ সদস্য হিসেবে ফাতিন ইশরাকের নির্বাচিত হওয়া পদার্থবিজ্ঞান বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। এ ধরনের সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশগ্রহণ ও নেতৃত্ব প্রদানে আরও উৎসাহিত করবে।
আরও পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ফাতিন ইশরাকের এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্ষমতা ও সম্ভাবনার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।





