বিয়ের ১৩ বছর পর একই পোশাকে ফারুকী ও তিশা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৩ | আপডেট: ৯:৩০ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৩
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকাই শোবিজের সফলতম দম্পতি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বহুদিন প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেছিলেন তারা। বিয়ের ১৩ বছর পর আগের সেই স্মৃতিকে তাজা করতে একই পোশাকে ফের বর-বধু সেজে ফটোশ্যূট করলেন এই জুটি। ১৬ জুলাই জনপ্রিয় তারকা দম্পতি ফারুকী ও তিশার ১৩তম বিবাহবার্ষিকী।

বিশেষ এই দিনটি উপলক্ষে শনিবার (১৫ জুলাই) বিয়ের পোশাকে একটা ফটোশুট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার কয়েকটি ছবিও শেয়ার করেছেন ফারুকী-তিশা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফর নিয়ে গুঞ্জনের জবাব দিলেন ফারুকী

শেয়ার করা ছবির ক্যাপশনে ফারুকী লিখেছেন, জীবন কখনো কখনো নিজের মতো করেই স্ক্রিপ্ট লেখে। আমাদের বিয়ের তেরো বছর পূর্তিতে তিশা পরিকল্পনা করলো- আমরা বিয়েতে যে পোষাক পরছিলাম সেটা পরেই তেরো বছর পূর্তি উপলক্ষে একটা ফটোশুট করব। সেই একই মানুষ, একই পোষাক, শুধু সময়টা এগিয়ে গেছে, আর আমাদের জীবনে এসেছে ইলহাম।

তো সেই অনুযায়ী আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায়। ঢাকার কাছেই হিজল তমাল নামে একটা পিকনিক স্পট আছে। ওখানেই গেলাম। গিয়েই খেয়াল হলো এর মালিকের বাড়িতেই ‘নিখোঁজ সংবাদ’ শুটিং হইছিল। আর সেই স্পটেই আমি তিশাকে বিয়ের প্রস্তাব দিছিলাম। আজকে তেরো বছর পর সেখানেই আসাটা মহাজাগতিক এক পরিকল্পনাই বটে।

আরও পড়ুন: স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার: টলিউডের সংকট নিয়ে মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য

তেরো বছরে আমরা অনেক চড়াই-উতরাই পার হইছি। বাচ্চা নেয়া নিয়ে অনেক কিছুর মুখোমুখি হইছি। কিন্তু নিঃসন্দেহে এই জার্নিটা ছিল অসাধারণ। তোমার কাছে কৃতজ্ঞতার তালিকাটা অনেক বড়। কত বড় বড় বিষয় থেকে শুরু করে তুচ্ছ বিষয়ে তোমার উপর নির্ভর করি। তোমাকে ছাড়া বিদেশে গেলে এখনো রাতের বেলা বাতি নিভাইতে পারি না, ভয় পাই। ভাবি একা একা যাবো কিভাবে এই দুনিয়া থেকে? অথচ কি আশ্চর্য আমরা একা একাই বড় হইছিলাম এই দুনিয়ায়!!

আরো কত কিছু বলতে মন চায়।

তার চেয়ে বরং বলি, লাভ ইউ তিশা।

হ্যাপি অ্যানিভারসারি টু আস।

ভালোবেসে ২০১০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী।