জলের গানের প্রতিষ্ঠাতা রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট
আজ রবিবার ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ১৯৯০ সালে ফ্রাঁসোয়া মিতেরার সফরের ৩৩ বছর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম বাংলাদেশ সফর। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঢাকায় তার সংক্ষিপ্ত সফরে জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের বাসভবন ও স্টুডিও পরিদর্শন করবেন।
রবিবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় অবতরণের পর সংক্ষিপ্ত পরিদর্শনে রাত ১০টায় ধানমন্ডিতে রাহুল আনন্দের স্টুডিওতে যাওয়ার কথা রয়েছে তার।
আরও পড়ুন: বিদেশ সফরে প্রেমিকের প্রতারণা ধরে ফেললেন শানায়া কাপুর
রবিবার সন্ধ্যায় ঢাকায় অবতরণের পর ফরাসি প্রেসিডেন্টের সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হবে। একাডেমির শিল্পীরা নৈশভোজের আগে বা পরে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য প্রদর্শন করবেন।
পরে ম্যাক্রো রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করবেন এবং সেখানে তিনি আরও তিন শিল্পী আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারার সঙ্গে আলাপ বলবেন। “জলের গান” ব্যান্ড -এর প্রতিষ্ঠাতা রাহুল আনন্দ গণমাধ্যমকে বলেন, “এই সফরটি একজন সঙ্গীত শিল্পীর অন্য সঙ্গীত শিল্পীর সঙ্গে দেখা করার মতো। কারণ প্রেসিডেন্ট ম্যাক্রো নিজেই প্যাশন থেকে একজন গিটারিস্ট এবং তিনি যখনই কোনো দেশ ভ্রমণ করেন তখন শিল্পীদের সঙ্গে দেখা করতে ও সংস্কৃতি সম্পর্কে শিখতে ভালবাসেন।”
আরও পড়ুন: প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বসিত তমা মির্জা
তিনি আরও বলেন, “বলা হচ্ছে, তিনি যেহেতু প্রেসিডেন্ট, তাই নিরাপত্তা প্রোটোকলের বিষয় রয়েছে এবং তাকে স্বাগত জানাতে আমি আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছি। আমি বাদ্যযন্ত্র বাজাই ও তৈরি করি। আমি শুনেছি প্রেসিডেন্ট এই সংক্ষিপ্ত সফরে সেগুলো দেখতে আগ্রহী। আমি আশা করছি এই স্বল্প সময়ের মধ্যে যতটা সম্ভব সাংস্কৃতিক বিনিময় হবে। আমি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার আশা করি এবং তিনি যদি চান তবে গানও গাইতে পছন্দ করব।”
ম্যাক্রো বর্তমানে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে রয়েছেন। সোমবার ঢাকা ত্যাগের আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।





