আবারও জুটি বাঁধছেন বরুণ-জাহ্নবী
গত বছর 'বাওয়াল'- এর সাফল্যের পর আবারও একসাথে জুটি বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। শশাঙ্ক খৈতানের 'দুলহানিয়া' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় তাদের একসাথে দেখা যাবে। প্রথম দুটি 'দুলহানিয়া' সিনেমায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ (২০১৪) এবং বদ্রিনাথ কি দুলহানিয়া (২০১৭ )-এর সাফল্যের পর বরুণ ধাওয়ান এবং শশাঙ্ক খৈতান আবার ‘দুলহানিয়া’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা নিয়ে আসছেন।
সিনেমাটির নাম রাখা হয়েছে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। করণ জোহরের প্রডাকশন হাউস ধর্ম প্রডাকশনের প্রযোজনায় এতে আলিয়া ভাট অভিনয় করবেন না। এর আগের দুটি সিনেমায় মুল ভূমিকায় ছিলেন আলিয়া। এবার জাহ্নবী কাপুরকে চুক্তিবদ্ধ করেছেন করণ। তুলসী কুমারীর চরিত্রে দেখা যাবে তাকে। বরুণ অভিনয় করবেন সানি সংস্কৃতির চরিত্রে।
আরও পড়ুন: জাহ্নবী-শিখরের বিয়ের গুঞ্জন ‘ভিত্তিহীন’: মুখ খুললেন বনি কাপুর
‘সানি সংস্কৃতি কি তুলসী কুমারী’র আনুষ্ঠানিক ঘোষণার ভিডিওটি বৃহস্পতিবার করণ জোহর এবং সিনেমার মূল অভিনয়শিল্পীরা শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এটি।
আরও পড়ুন: তামিলনাড়ু নির্বাচনে চমক: স্ট্যালিনকে পিছনে ফেলে এগিয়ে থালাপতি বিজয়ের টিভিকে





