বাংলাদেশে আসছেন আতিফ আসলাম
বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম খুব শিগগিরই বাংলাদেশে আসছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। ১২ সেকেন্ডের একটি ভিডিওতে আতিফের ছবি এবং মিউজিকের সাথে লেখা ছিল "বাংলাদেশ, চলো একসঙ্গে সংগীত উপভোগ করি।"
এর আগে মাসখানেক আগে আতিফ আসলামের বাংলাদেশে আসার গুঞ্জন শোনা গিয়েছিল। সে সময় স্টার বক্স এজেন্সি নামে একটি প্রতিষ্ঠান জানায়- ২০২৪ সালে কনসার্ট করতে বাংলাদেশে আসবেন আতিফ আসলাম।
আরও পড়ুন: আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম
এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে পারেন জনপ্রিয় এই তারকা।
প্রসঙ্গত, চলতি বছরেই সংগীত ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ করবেন আতিফ আসলাম। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে উল্লেখযোগ্য ‘আদাত’, ‘ওহ লামহে ও বাতেইন’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার মে’।
আরও পড়ুন: বিজয়ের জন্মদিনে তৃষার ‘প্রেমময়’ ছবি ভাইরাল, সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা





