চেন্নাই থেকে ঢাকা এলো কারিনা কায়সারের মরদেহ

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ন, ১৭ মে ২০২৬ | আপডেট: ১১:২২ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের চেন্নাই থেকে ঢাকায় পৌঁছেছে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ। জানা গেছে, দেশে আনার পর প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের বাসায় মরদেহ রাখা হবে। পরে বনানী ডিওএইচএস মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।  আগামীকাল সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় কারিনার দাফন হবে বলে জানিয়েছেন তার বাবা কায়সার হামিদ। শুক্রবার (১৫ মে) রাতে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার (৩১)।

লিভারসংক্রান্ত জটিলতায় বেশ কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

আরও পড়ুন: ছুটি কক্সবাজারের শুভেচ্ছা দূত হলেন তারকা দম্পতি সেলিম-রোজি

চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল। সে চেষ্টা ব্যর্থ করে গত শুক্রবার দিবাগত রাতে চলে যান না ফেরার দেশে। 

সামাজিক মাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট দিয়ে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন কারিনা। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে চিরনিদ্রায় শায়িত কারিনা