‘বিশু কথা কেন বলে না?’

বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ২টায় ডিডিসি ইউটিউব চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক ‘পদ্মাবতী’

Sanchoy Biswas
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ৭:১৯ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দর্শকদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে ডিডিসি টিমের নতুন ধারাবাহিক ‘পদ্মাবতী’। নির্মাতা সুমন রেজা পরিচালিত এই ধারাবাহিকটি আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ২টায় প্রচারিত হবে ডিডিসি ইউটিউব চ্যানেলে।

ধারাবাহিকটির অন্যতম গুরুত্বপূর্ণ ও রহস্যময় চরিত্র ‘বিশু’, যে চরিত্রে অভিনয় করেছেন পরিচালক ও অভিনেতা মামুন খান। ধারাবাহিকটির প্রচারণার শুরু থেকেই একটি প্রশ্ন দর্শকদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে, আর সেটি হলো, “বিশু কথা কেন বলে না?”। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ‘পদ্মাবতী’র গল্পের ভাঁজে ভাঁজে।

আরও পড়ুন: আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম

নির্মাতা সুমন রেজা তাঁর স্বতন্ত্র নির্মাণশৈলীতে ‘পদ্মাবতী’-তে তুলে ধরেছেন মানুষের আবেগ, সম্পর্ক, ভালোবাসা, সংগ্রাম এবং জীবনের নানা অনুচ্চারিত গল্প। বাস্তবতার সঙ্গে গল্পের মেলবন্ধন দর্শকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, ‘পদ্মাবতী’ শুধুমাত্র একটি বিনোদনমূলক ধারাবাহিক নয়, বরং এটি মানুষের জীবনের কিছু না-বলা অনুভূতি ও গল্পকে তুলে ধরার একটি প্রয়াস।

আরও পড়ুন: বিজয়ের জন্মদিনে তৃষার ‘প্রেমময়’ ছবি ভাইরাল, সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা

অন্যদিকে, মামুন খানের অভিনীত ‘বিশু’ চরিত্রটি ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার নীরবতার রহস্য কী? কেন সে কথা বলে না? এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকদের চোখ রাখতে হবে ধারাবাহিকটির প্রতিটি পর্বে।

ডিডিসি টিমের এই নতুন আয়োজন নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তাই আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ২টায় ডিডিসি ইউটিউব চ্যানেলে দর্শকদের আমন্ত্রণ জানানো হচ্ছে নতুন এই গল্পযাত্রার সঙ্গী হওয়ার জন্য।

‘পদ্মাবতী’ আসছে, আর সঙ্গে নিয়ে আসছে এক রহস্যময় প্রশ্নের উত্তর খোঁজার গল্প... “বিশু কথা কেন বলে না?”